সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের অর্ধশতাধিক অসহায় পরিবারে পাশে দাঁড়িয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউপি শাখা।
বুধবার (২১ এপ্রিল) কানাইঘাট উপজেলা যুব জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলামের রাজাগঞ্জস্থ বাড়িতে এক দোয়া মাহফিল ও পরবর্তী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রাজাগঞ্জ ইউপি জমিয়তের ব্যবস্থাপনায় ও আরব আমিরাত জমিয়তের সহ-অর্থ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম পারকুলীর অর্থায়নে রাজাগঞ্জ ইউনিয়নের ৫৭টি অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-ইউনিয়ন জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ী,সভাপতি মাওলানা হাফিজ ফখরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল, সহ-সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবু বকর চৌধুরী, মাওলানা হারুন রশীদ, হাফিজ আব্দুল মুতিন, মাওলানা আব্দুর রহমান (সুরাব), মাওলানা হুসাইন আহমদ,হাফিজ মাশুক আহমদ, ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক হাফিজ হুসাইন আহমদ, মাওলানা মনসুর আহমদ, জাকির হুসাইন, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।
মতামত