সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রোববার (০২ মে) আরও ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওসমানীর ল্যাবে রোববার ১৫ জনের করোনা শনাক্ত হয় এবং শাবির ল্যাবে ২৮ জনের।
হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ (রোববার) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।’
এদিকে শাবির ল্যাবে আরো ২৮ জনের করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের সকলেই সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।
মতামত