শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শুকরিয়া মার্কেট বন্ধ করল প্রশাসন

শুকরিয়া মার্কেট বন্ধ করল প্রশাসন
স্বাস্থ্যবিধি না মানা ও রাত ৮টার পর মার্কেট খোলা রাখার দায়ে সিলেট নগরীর জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট বন্ধ করে দিল প্রশাসন। বুধবার (০৫ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। পরে মার্কেটের ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এসময় বন্দরবাজার-চৌহাট্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহযোগিতায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শুকরিয়া মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ৮টার পরে খোলা রাখায় মার্কেটটি বন্ধ করে দেয়া হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় মার্কেটের অন্তত ৫ টি দোকানে জরিমানা করা হয়। এদিকে মার্কেটটি বন্ধ করে দেয়ায় প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা। এসময় তারা জানান, অন্যান্য মার্কেটগুলো খোলা রেখে আমাদেরকে অবগত না করে হঠাৎ করে শুধু শুকরিয়া মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পরে ব্যবসায়ীরা কিচ্ছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে চলে যান। অভিযানের বিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় শুকরিয়া মার্কেট বন্ধ করা হয়েছে। এছাড়াও ৫টি দোকানে জরিমানা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শুকরিয়া মার্কেট বন্ধ করল প্রশাসন

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২১

featured Image
স্বাস্থ্যবিধি না মানা ও রাত ৮টার পর মার্কেট খোলা রাখার দায়ে সিলেট নগরীর জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট বন্ধ করে দিল প্রশাসন। বুধবার (০৫ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। পরে মার্কেটের ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এসময় বন্দরবাজার-চৌহাট্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহযোগিতায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শুকরিয়া মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ৮টার পরে খোলা রাখায় মার্কেটটি বন্ধ করে দেয়া হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় মার্কেটের অন্তত ৫ টি দোকানে জরিমানা করা হয়। এদিকে মার্কেটটি বন্ধ করে দেয়ায় প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা। এসময় তারা জানান, অন্যান্য মার্কেটগুলো খোলা রেখে আমাদেরকে অবগত না করে হঠাৎ করে শুধু শুকরিয়া মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পরে ব্যবসায়ীরা কিচ্ছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে চলে যান। অভিযানের বিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় শুকরিয়া মার্কেট বন্ধ করা হয়েছে। এছাড়াও ৫টি দোকানে জরিমানা করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪