সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন-মহামারী করোনাকালে আজ মানুষ অসহায় হয়ে পড়েছে। সর্বস্তরের মানুষের অসহায়ত্ব দূরিকরণে প্র্ধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পাশে দাঁড়াচ্ছে।
সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনও চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। সিলেটে রোজাদার ৩শ' মানুষকে ইফতার দিয়েছে নবদূত ফাউন্ডেশন। সমাজসেবায় তারা দৃষ্টান্ত স্থাপন করলো।
আজ শুক্রবার (০৭ এপ্রিল) বাদ আসর সিলেট নগরীর রায়নগর পয়েন্টে পথচারী ৩শ' রোজাদারদের মধ্যে ইফতার বিতরণকালে তিনি এ কথা বলেন।
নবদূত ফাউন্ডেশন'র প্রতিষ্ঠাতা ও যুবলীগ নেতা এস ডি সুমেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রহমান জামিল।
এসময় উপস্থিত ছিলেন-১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন রাজা, ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম, নিহাদ আহমেদ, আহমেদ মানিক, হাফিজুর রহমান সিপলু।
এছাড়াও উপস্থিত ছিলেন-নবদূত ফাউন্ডেশন'র কো ফাউন্ডার অদৈত্য দাস, ওয়াহিদুজ্জামান সানি, দিপঙ্কর দাস, টিটু দাস, শান্ত দত্ত, সদস্য ইদ্রিস রহমান, সৌরভ আহমেদ আদিব, এহসানুল হক পিয়াল, রায়হান আহমদ, ইমন হাসান, রুহান আহমদ, জাবেদ আহমদ ইমন, সাকি চৌধুরী, আমিন আহমেদ রাজ, পলাশ আহমেদ, ইমাম হোসেন, ফারহান আহমেদ মাসুম, মৃদুল চন্দ্র, মারুফ আহমেদ, সুজন আহমেদ প্রমুখ।
মতামত