সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর বাজারে বদরুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক বৃদ্ধ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত ৭মে শুক্রবার আনুমানিক বিকেল ৫টায় কটালপুর বাজার সংলগ্ন এলাকায় পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর ডনডি পাড়ার বাসিন্দা বদরুল ইসলামের ছেলে সারওয়ার এর সাথে নাসির উদ্দীনের দীর্ঘ বিরোধ চলে আসছিল।
সম্প্রতি আহত ব্যক্তি তার নিজ বাড়িতে আসলে ফেরার পথে বাজার এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা নাসির উদ্দীন (৪২) তার সন্ত্রাস বাহিনী নিয়ে গাড়ির গতিরোধ করে।
প্রাণে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলায় চালায়।
এসময় আহতের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
তখন আশপাশের লোকজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর আহতের স্বজনরা ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ নানা টালবাহানা করে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জানতে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোনে কল দিলে কোনো সদোত্তর পাওয়া যায়নি।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এ ঘটনায় এখনও কোন মামলা রুজু হয় নি।
মতামত