রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জের, বৃদ্ধ নিহত, গ্রেফতার ৩

সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জেরে কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত কামাল উদ্দিন উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর - গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার জের ধরে কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিম ছেলে কামাল উদ্দিন (৫০)) এবং একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে মস্তফা মিয়া,দুলাল মিয়া,আবুল হাসানাত, হাবিবুল্লাহ মাস্টারের ছেলে কামরান আহমদ, ইমরান আহমদ, ফয়জুল করিমের ছেলে শামীম আহমদ সাকের পেকের খাল গ্রামের সুলেমানসহ ১৫/২০জন লোক অতর্কিত হামলা চালায়।

এতে গুরুতর আহত হয়ে পড়েন কামাল। খবর পেয়ে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কামালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর - গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার ঝের ধরে দু'টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে পড়েন। গোয়াইনঘাট থানার একদল পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে কামাল উদ্দিনের লাশ মর্গে রয়েছে। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জের, বৃদ্ধ নিহত, গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪