দেশে চলমান লকডাউন আইন অমান্য করে ঈদের দিন সিলেট নগরীর নন্দিতা সিনেমা হলে চলা 'সৌভাগ্য' ছায়াছবি বন্ধ করার মাধ্যমে সিনেমা হলটি বন্ধ করে দিল পুলিশ প্রশাসন।
আজ শুক্রবার (১৪ মে) এ বিষয়ে সংবাদ প্রকাশের পেয়ে আধা ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে নন্দিতা সিনেমা হলটি বন্ধ করেছে পুলিশ। এতে সচেতন মহলের প্রশংসায় ভাসছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
এর আগে ঈদের দিন বেলা আড়াইটার দিকে নন্দিতা সিনেমা হলের সামনে গিয়ে দেখা যায়, হলের সামনে ডেকে ডেকে ‘সৌভাগ্য’ নামের বাংলা ছায়াছবির টিকিট বিক্রি করে দর্শকদের ভেতরে ঢুকানো হচ্ছে। এসময় টিকেট বিক্রিকারী ও দর্শকদের মধ্যে স্বাস্থ্যবিধির বালাই ছিলো না।
টিকেট বিক্রিকারী একজন নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, ‘ভাই, আমরা ছোট মানুষ। নিষেধ আর আইন বুঝি না। কর্তৃপক্ষ বলছে আজ হলে সিনেমা চলবে, টিকেট বিক্রি করতে হবে- তাই ডেকে ডেকে বিক্রি করছি।’
ঈদের পুরো দিনে পর্যায়ক্রমে তিনবার তিনটি শো চলবে বলে জানান ওই টিকেটবিক্রেতা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, করোনা পরিস্থিতিতে বর্তমানে সিনেমা হল খোলা রাখায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা দ্রুত অ্যাকশনে যাচ্ছি।
মতামত