রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩ সহযোগীসহ ছিনতাইকারী লিমন গ্রেফতার, ইয়াবা-পিস্তল উদ্ধার
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২১
সিলেটে ৩ সহযোগীসহ শীর্ষ ছিনতাইকারী লিমনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও রিভলবার উদ্ধার করা হয়।
সেই সাথে সুমন মিয়া (৩২) নামের এক অপহৃত যুবককে উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। ইয়াবা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। অপহরণ কাজে ব্যবহৃত ছিনতাইকারী লিমনের প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ। রবিবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা জৈনপুর এলাকার সানর মিয়ার ছেলে কামরুল ইসলাম লিমন (২৯), মোগলাবাজার থানাধীন সিলাম খালপাড় এলাকার আজিজুর রহমানের ছেলে মোবারক হোসেন তুহিন (৩৮) ও মমিনখলা এলাকার আনছার আলীর ছেলে রুবেল আহমদ (২৭)।
পুলিশ জানায়, গত শুক্রবার (১৪ মে) মোগলাবাজার থানাধীন সিলাম খালপাড় এলাকায় গ্রেফতারকৃ মোবারক হোসেন তুহিনের বাড়ী সংলগ্ন পরিত্যক্ত ঘরে অপহৃত যুবক সুমন মিয়াকে হাত পা বেঁধে আটকে রাখা হয়।
এসময় গ্রেফতারকৃতরা সুমন মিয়ার কাছে একটি ব্যাগে রিভলবার ও ইয়াবা রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে বিষয়টি সন্দেহ হয়। এসময় পুলিশ অপহৃত ভিকটিম সুমনসহ গ্রেফতারকৃতদের থানায় নিয়ে যায়।
থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতার মোবারক হোসেন তুহিন জানায় সুমন মিয়ার সাথে কামরুল ইসলাম লিমন এবং তার মাদকের (ইয়াবা) কেনা বেচার টাকা নিয়ে লেনদেন রয়েছে। কামরুল ইসলাম লিমন গত শুক্রবার (১৪ মে) দুপুরে দক্ষিন সুরমা থানাধীন সিলভার ভিলেজ এলাকা থেকে সুমন মিয়াকে আটক করে।
লিমন তাদের প্রাইভেটকারের ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় থাকা সুমন মিয়াকে ফাঁসানোর জন্য আনা অস্ত্র ও ইয়াবা বাজারের কাপড়ের ব্যাগের ভেতর ঢুকিয়ে মোবারক হোসেন তুহিনকে দেয়। পরে মোবারক হোসেন তুহিন পুলিশকে সংবাদ দেয় এবং পুলিশ সেখানে গেলে কামরুল ইসলাম লিমনের দেওয়া বর্ণিত ব্যাগে ভর্তি গুলিসহ রিভলবার ও ইয়াবা ট্যাবলেট পুলিশের নিকট উপস্থাপন করে।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচাার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, সুমন মিয়া নামের এক যুবককে অপহরণ করে তাকে অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছিলো গ্রেফতারকৃতরা।
পরে পুলিশ বিষয়টি বুঝতে পেরে গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশকে জানায়, ইয়াবা বিক্রির টাকা পাওনা থাকায় তারা সুমন মিয়াকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর জন্য পুলিশকে খবর দেয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত