প্রয়াত স্বামী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের শুন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ফারজানা সামাদ চৌধুরী।
উপ-নির্বাচনকে সামনে রেখে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
গতকাল সোমবার রাত ৮টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের নিজ বাসভবনে ঈদ উত্তর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফারজানা সামাদ চৌধুরী বলেন, প্রয়াত এমপি সামাদ চৌধুরী আজীবন মানুষের সেবা করে গেছেন।
সিলেট-৩ আসনের উন্নয়নে তিনি ছিলেন আপোষহীন। তাঁর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। আসন্ন উপ-নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শওকত আলী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, বদরুল আমিন, শহীদ আহমদ চৌধুরী জুলহান, আরকে দাস চয়ন, ফরিদ উদ্দিন, মোস্তাফিজুর রহমান কিনেল, মোঃ রুমেল আলী প্রমুখ।
শেষে প্রেসক্লাবের সদস্যরা প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত করেন।
মতামত