শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ইউরোপগামী নৌকা তিউনিসিয়ায় ডুবলো, ৩৩ বাংলাদেশি উদ্ধার

তিউনিসিয়ায় ইউরোপগামী একটি নৌকা ডুবির খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ৩৩ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে দেশটির নৌ বাহিনীর সদস্যরা। নিখোঁজ রয়েছেন আরও ৫০ জন।

মঙ্গলবার (১৮ মে) তাদের উদ্ধার করা হয়।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ যাত্রী নিখোঁজ হয়েছেন। এছাড়া ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজ ব্যক্তিরা কোনো দেশের তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশ ও সুদানের হবে।

আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সবাই বাংলাদেশি। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।

তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন লিবিয়া থেকে ছাড়ার সময় নৌকাটিতে কমপক্ষে ৯০ জন যাত্রী ছিলেন।

সূত্র: বাংলানিউজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপগামী নৌকা তিউনিসিয়ায় ডুবলো, ৩৩ বাংলাদেশি উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২১

featured Image

তিউনিসিয়ায় ইউরোপগামী একটি নৌকা ডুবির খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ৩৩ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে দেশটির নৌ বাহিনীর সদস্যরা। নিখোঁজ রয়েছেন আরও ৫০ জন।

মঙ্গলবার (১৮ মে) তাদের উদ্ধার করা হয়।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ যাত্রী নিখোঁজ হয়েছেন। এছাড়া ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজ ব্যক্তিরা কোনো দেশের তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশ ও সুদানের হবে।

আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সবাই বাংলাদেশি। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।

তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন লিবিয়া থেকে ছাড়ার সময় নৌকাটিতে কমপক্ষে ৯০ জন যাত্রী ছিলেন।

সূত্র: বাংলানিউজ

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪