রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কোম্পানীগঞ্জে গুণীজনদের সম্মাননা প্রদান করলো আল-ফয়েজ ফাউন্ডেশন

সিলেটের কোম্পানীগঞ্জে গুণীজনদের সম্মাননা প্রদান করেছে আল-ফয়েজ ফাউন্ডেশন কোম্পানীগঞ্জ।

গত সোমবার (১৭ মে) সকালে উপজেলার খাগাইল বাজারস্থ গ্রীনবার্ড একাডেমির হলরুমে 'গুণীজন সম্মাননা- ২০২১' অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আল-ফয়েজ ফাউন্ডেশন শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য উপজেলা থেকে এবার চার গুণী ব্যক্তিত্বকে সম্মাননা স্মারকসহ উপহার প্রদান করে।

সম্মাননাপ্রাপ্ত গুনীজনরা হলেন-জামেয়া মুশাহিদিয়া খাগাইল মাদরাসার সাবেক দীর্ঘকালীন নাযিমে তালিমাত, উত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, মাওলানা আব্দুল মতীন হাফিযাহুল্লাহ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল এর সাবেক মুহাদ্দিস মাওলানা আবদুল মান্নান, সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মান্নান ও মাস্টার আব্দুর রকিব রাহিমাহুল্লাহ।

সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি আজমল আলীর সভাপতিত্বে ও লিডিং ইউনিভার্সিটির প্রভাষক জিয়াউর রহমানের সঞ্চালনায় এবং হাফেজ আলী হোসাইনের তেলাওয়াতে সূচিত অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করেন শিল্পী আবদুল জব্বার।

আল-ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা ফয়জুর রহমানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন গুণীজন সম্মাননা বাস্তবায়ন পরিষদ ২০২১ এর আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা উপ-পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মালিক, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মফিজুর রহমান, ইয়র্ক বাংলা'র সম্পাদক মাওলানা রশীদ আহমদ ও মঈন উদ্দীন মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির হাসিব।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন-যথাক্রমে হাফিজ সাজিদুর রহমান, হাফিজ আনসার উদ্দীন, মাওলানা সুহেল আহমদ ও মাওলানা মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন-এমন ব্যতিক্রমী অনুষ্ঠান শুধু এই অঞ্চল নয় পুরো বিভাগের মধ্যে সারা ফেলবে। গুণীজনদের কদর করলে গুণীদের জন্ম হবে।

শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করাই আল-ফয়েজ ফাউন্ডেশন'র স্বপ্ন। বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইসলাম ও জাগতিক শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্ঠি করা হবে।

বক্তারা আরও বলেন যে জাতি সম্মান প্রদর্শন করতে জানে না, তারা সম্মানিত হতেও পারে না। কাজেই আমাদের উচিত এজাতীয় সম্মাননা অনুষ্ঠান আরো বেশি ও ব্যাপক হারে আয়োজন করা সময়ের দাবী।

যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম এসমস্ত অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আরো বেশি অনুপ্রাণিত হয়। তারা লেখাপড়ায় আরো বেশি মনোযোগী এবং আগ্রহী ও উদ্যমী হতে পারে।

অনুষ্ঠানে অনুভূতিমূলক বক্তব্য রাখেন-মাওলানা আবদুল মন্নান, বিশিষ্ট মুরুব্বি শামসুদ্দিন শাহীন, দলইরগ্রাম মাদরাসার নাযিমে তালিমাত হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মারকাযুল হিদায়া সিলেটের পরিচালক মাওলানা নুরুযযামান সাঈদ, মাওলানা জফির আলী, পাড়ুয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাছুম আহমদ, শাহাবুদ্দিন, মাওলানা মুহি উদ্দীন ও মাওলানা মুস্তাক আহমদ প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে গুণীজনদের সম্মাননা প্রদান করলো আল-ফয়েজ ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪