শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশের তারিখ : ২০ মে ২০২১
বজ্রপাতে সিলেটের গোয়াইনঘাটে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত যুবকের নাম বাবুল মিয়া। তিনি উপজেলার কাকুনাখাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় নিজ ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওইদিন যোহরের নামাজের পর স্থানীয় মসজিদে জানাযার নামাজ শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত