সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার (২৪ মে) ৫৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাবির ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল সিলেটের বার্তাকে জানান, সোমবার শাবির ল্যাবে ৩৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ১৭ জন ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন।
মতামত