শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বউ 'পিটিয়ে' গ্রেফতার অভিনেতা
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২১
স্ত্রীকে পেটানোর অভিযোগে অভিনেতা করন মেহরাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
গতকাল সোমবার (৩১ মে) স্ত্রী নিশা রাওয়ালকে মারধরের অভিযোগে ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা করন মেহরাকে গ্রেফতার করা হয়।
বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্ত্রী নিশা রাওয়ালের সঙ্গে দাম্পত্য কলহ তৈরি হয়েছে—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই উড়ছে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিশা। অভিযোগের কপিতে নিশা জানিয়েছেন, শুরুতে দুজনের কথাকাটাকাটি হয়, পরে করন তাকে মারধর করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৩৬, ৩৩৭, ৩৩২, ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) করনকে আদালতে তোলা হবে।
এর আগে করন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি কোভিড আক্রান্ত ছিলাম, আমার প্রিয়জনদের হারানোর শোকে এখনো কাতর। এই কঠিন সময়েও আমি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি। এটা খুব হতাশাজনক। আমার মনের অবস্থা ভালো নয়, তবে আমি কিছু জিনিস পরিষ্কার করতে চাই। কোভিড আক্রান্ত এই অবস্থায় নিশাই আমার খেয়াল রাখছে।’
দীর্ঘ ৬ বছরের প্রেম শেষে ২০১২ সালে নিশা রাওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন করন। একটি সিনেমার শুটিং সেটে তাদের পরিচয়। একসঙ্গে ড্যান্স রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে’-তে অংশ নিয়েছিল এই দম্পতি। করন বিগ বসের ঘরে থাকাবস্থায় নিশা অন্তঃসত্ত্বা ছিলেন। ২০১৭ সালে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তানের।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত