রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিসিক কর্মচারী-রিকশা চালকদের মাঝে সংঘর্ষ, মামলা করছেন আরিফ

সিলেট সিটি করপোরেশন এর কর্মচারী-অটোরিকশা চালকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় চালকদের বিরুদ্ধে মামলা করছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বুধবার (০২ মে) দুপুরে সিসিক কর্তৃক আটককৃত অবৈধ অটোরিকশা ছাড়িয়ে নিতে চালকরা নগরভবনে হামলা চালায়।   এসময় উভয় পক্ষের কয়েক জন আহত হয়েছেন বলে জানা গেছে। রিকশা শ্রমিকদের ইটের আঘাতে সিসিকের কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। জানা যায়, বুধবার (২ জুন) বেলা আড়াইটার দিকে আটক রিকশা ফিরিয়ে দেওয়ার দাবিতে সিটি করপোরেশনের সামনে মিছিলে নিয়ে আসে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা। এসময় গেইটের ভিতরে প্রবশে করতে চাইলে সিসিকের নিরাপত্তাকর্মী শ্রমিকদের বাঁধা দেয় এবং গেইট বন্ধ করে রাখে। এক পর্যায়ে সিসিকের কর্মচারীদের সঙ্গে রিকশা শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় । এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এতে সিসিকের ৫টি গাড়ির গ্লাস ভেঙে যায়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান , ‘উভয় পক্ষই ইট-পাটকেল ছুড়েছে। এসময় শ্রমিকদের ইটে সিসিকের দুইটি গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’ এদিকে এই ঘটনার পরপরই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘উশৃঙ্খল শ্রমিকদের ইটে আমাদের অনেক গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে। আমরা পুলিশের কাছে অভিযোগ দিব। আইনৃশঙ্খলাবাহিন এদেরকে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলনে নামবো ’।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিসিক কর্মচারী-রিকশা চালকদের মাঝে সংঘর্ষ, মামলা করছেন আরিফ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২১

featured Image
সিলেট সিটি করপোরেশন এর কর্মচারী-অটোরিকশা চালকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় চালকদের বিরুদ্ধে মামলা করছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বুধবার (০২ মে) দুপুরে সিসিক কর্তৃক আটককৃত অবৈধ অটোরিকশা ছাড়িয়ে নিতে চালকরা নগরভবনে হামলা চালায়।   এসময় উভয় পক্ষের কয়েক জন আহত হয়েছেন বলে জানা গেছে। রিকশা শ্রমিকদের ইটের আঘাতে সিসিকের কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। জানা যায়, বুধবার (২ জুন) বেলা আড়াইটার দিকে আটক রিকশা ফিরিয়ে দেওয়ার দাবিতে সিটি করপোরেশনের সামনে মিছিলে নিয়ে আসে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা। এসময় গেইটের ভিতরে প্রবশে করতে চাইলে সিসিকের নিরাপত্তাকর্মী শ্রমিকদের বাঁধা দেয় এবং গেইট বন্ধ করে রাখে। এক পর্যায়ে সিসিকের কর্মচারীদের সঙ্গে রিকশা শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় । এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এতে সিসিকের ৫টি গাড়ির গ্লাস ভেঙে যায়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান , ‘উভয় পক্ষই ইট-পাটকেল ছুড়েছে। এসময় শ্রমিকদের ইটে সিসিকের দুইটি গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’ এদিকে এই ঘটনার পরপরই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘উশৃঙ্খল শ্রমিকদের ইটে আমাদের অনেক গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে। আমরা পুলিশের কাছে অভিযোগ দিব। আইনৃশঙ্খলাবাহিন এদেরকে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলনে নামবো ’।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪