রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

২৪ ঘন্টায় সিলেটে করোনায় মারা গেলেন আরও ১, শনাক্ত ৬৯

সিলেট বিভাগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সেই সাথে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘন্টায় সিলেটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১ জনের।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। যার মধ্যে ৪০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬২ জন।

আজ মঙ্গলবার (০৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪০ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারে ১১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৬৯ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২২১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৫৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৪৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৩২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৮৪ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬২ জন। এরমধ্যে ৫৫ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে আরও ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৭৭৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৬১৪ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৪২ জন, হবিগঞ্জে ২ হাজার ৮০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪৩ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০৩ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে আরও ২৫ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে তিনি সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩৪৭ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘন্টায় সিলেটে করোনায় মারা গেলেন আরও ১, শনাক্ত ৬৯

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪