শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাবার্তা সম্পাদক ফারুক আহমদের মাতৃবিয়োগ

দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমদের মা জহুরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার (১০ জুন) বেলা ১১টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা জহুরা বেগম ব্রিগেডিয়ার এম আর মজুমদার বিদ্যানিকেতনের ভূমিদাতা এবং জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের দাতা ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১১ জুন) বাদ আছর জৈন্তাপুর উপজেলার বন্দরহাটি শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, তিনি জৈন্তাপুরের শিক্ষা বিস্তারের অগ্রদূত সাংবাদিক মোহাম্মদ রশীদ হেলালীর মাতা এবং জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা মরহুম তৈয়ব আলীর সহধর্মিনী ছিলেন। জৈন্তা বার্তা পরিবারের শোক : জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদের মাতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে জৈন্তা বার্তা পরিবার। এক শোকবার্তায় জৈন্তা বার্তা পরিবারের সদস্যরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাবার্তা সম্পাদক ফারুক আহমদের মাতৃবিয়োগ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২১

featured Image
দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমদের মা জহুরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার (১০ জুন) বেলা ১১টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা জহুরা বেগম ব্রিগেডিয়ার এম আর মজুমদার বিদ্যানিকেতনের ভূমিদাতা এবং জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের দাতা ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১১ জুন) বাদ আছর জৈন্তাপুর উপজেলার বন্দরহাটি শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, তিনি জৈন্তাপুরের শিক্ষা বিস্তারের অগ্রদূত সাংবাদিক মোহাম্মদ রশীদ হেলালীর মাতা এবং জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা মরহুম তৈয়ব আলীর সহধর্মিনী ছিলেন। জৈন্তা বার্তা পরিবারের শোক : জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদের মাতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে জৈন্তা বার্তা পরিবার। এক শোকবার্তায় জৈন্তা বার্তা পরিবারের সদস্যরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪