শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইমন গ্রেফতার

সিলেটের জৈন্তাপুরে আন্ত:জেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ইব্রাহীম ওরফে ইমন (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকার বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে উপজেলার লক্ষীপুর এলাকার জনৈক শাহজাহান মিয়ার বাড়ির নিকট হইতে তাকে আটক করা হয়।

চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ইব্রাহীম ওরফে ইমন পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের ছেলে। সে একটি খুনের মামলাসহ তিনটি চোরির মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

তার বিরুদ্ধে কানাইঘাট থানায় খুন ও চুরির মামলা, জৈন্তাপুর থানায় চুরির মামলা এবং গোলাপগঞ্জ থানায় ডাকাতি,চুরির মামলা রয়েছে। পুলিশের ধারনা আটক ইমন আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইব্রাহীম ওরফে ইমনকে আটক করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইমন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২১

featured Image

সিলেটের জৈন্তাপুরে আন্ত:জেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ইব্রাহীম ওরফে ইমন (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকার বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে উপজেলার লক্ষীপুর এলাকার জনৈক শাহজাহান মিয়ার বাড়ির নিকট হইতে তাকে আটক করা হয়।

চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ইব্রাহীম ওরফে ইমন পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের ছেলে। সে একটি খুনের মামলাসহ তিনটি চোরির মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

তার বিরুদ্ধে কানাইঘাট থানায় খুন ও চুরির মামলা, জৈন্তাপুর থানায় চুরির মামলা এবং গোলাপগঞ্জ থানায় ডাকাতি,চুরির মামলা রয়েছে। পুলিশের ধারনা আটক ইমন আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইব্রাহীম ওরফে ইমনকে আটক করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪