সিলেটের বালাগঞ্জে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের (নৌকা) মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, যুক্তরাজ্যস্থ শেফিল্ড আওয়ামী লীগের সহ সভাপতি, এস এম মেমোরিয়াল ট্রাস্টের প্রতিস্টাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী মতিউর রহমান শাহিন।
তিনি এই আসনে আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন। কিন্তু হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন প্রদানের পর দলীয় সিন্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাবিবুর রহমান হাবিবকে সমর্থন ও নৌকায় ভোট দানের আহবান জানান।
সেই আহবানের বাস্তবায়নের লক্ষে মতিউর রহমান শাহিন গণসংযোগ মতবিনিময় ও উঠান বৈঠক অব্যাহত রেখে চলেছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে দেওয়ান বাজার ইউনিয়নের সুলতান পুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা আফজল আলীর বাড়িতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতিউর রহমান শাহিন।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ছয়ফুল আলমের সভাপতিত্বে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য এস এম সাহেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম, রমজান আলী,আফজল আলী, বাবুল আহমদ, হানিফ আলী, আইন উদ্দিন, ইউনিয়ন সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক রমুজ আহমদ যুবলীগ নেতা বুরহান আহমদ, আরশ আলী প্রমুখ।
মতামত