সিলেটের গোলাপগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে একসঙ্গে দুই বোনের মৃত্যুের খবর পাওয়া গেছে।
নিহতরা হলো-মারিয়া (৬) ও কল্পনা (৫)। তারা গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপির ফতেহপুর বন্দরপাড়া গ্রামের রিপন আহমদের মেয়ে।
জানা যায়, মঙ্গলবার সকালে খেলতে বাড়ির বাইরে যায় মারিয়া ও কল্পনা। দীর্ঘসময় পর বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর বাড়ির পাশের ডোবায় তাদের ভেসে দেখতে পান পরিবারের লোকজন। পরে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত