নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট'র সহকারী সম্পাদক; সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদের মাতা এবং মরহুম আব্দুল খালিক চৌধুরীর স্ত্রী সুফিয়া খাতুন চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন।
বুধবার (৩০ জুন) বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিতরোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার (০১ জুলাই) বাদ জোহর নগরীর হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে দরগাহ কবরস্থানে মরদেহ দাফন করা হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন সাংবাদিক মতিউল বারী চৌধুরী।
শ্যামল পরিবারের শোক
দৈনিক শ্যামল সিলেটের সহকারী সম্পাদক মতিউল বারী চৌধুরী খুশের্দের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত।
তারা এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক মতিউল বারীর মাতা সুফিয়া খাতুন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার রাতে জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মতামত