রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মতিউল বারী খুর্শেদের মায়ের কুলখানী সম্পন্ন

সিনিয়র সাংবাদিক, সাবেক ছাত্রনেতা ও ব্যাংক কর্মকর্তা মতিউল বারী চৌধুরী খুর্শেদের মাতা মিসেস ছুফিয়া খাতুন চৌধুরীর কুলখানী লকডাউনের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (০২ জুলাই) বাদ জুম্মা সিলেট নগরীর সেনপাড়াস্থ বিসমিল্লাহ জামে মসজিদ এবং দক্ষিণ বালুচরস্থ জামে মসজিদে পৃথক পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।

এতে সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদের মাতা মিসেস ছুফিয়া খাতুন চৌধুরীর মৃত্যুতে শুক্রবার গণমাধ্যমে পাঠানো পৃথক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান শোকপ্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতবৃন্দ মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমার আত্মার মাগফিরাত ও উনাকে আল্লাহ্ জান্নাতুল ফেরদৌস দান করেন সেই প্রার্থনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরদিকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতি সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার (৩০ জুন) বিকেল ৬টায় মিসেস ছুফিয়া খাতুন চৌধুরী বার্ধক্যজনিত কারণে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতিউল বারী খুর্শেদের মায়ের কুলখানী সম্পন্ন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২১

featured Image

সিনিয়র সাংবাদিক, সাবেক ছাত্রনেতা ও ব্যাংক কর্মকর্তা মতিউল বারী চৌধুরী খুর্শেদের মাতা মিসেস ছুফিয়া খাতুন চৌধুরীর কুলখানী লকডাউনের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (০২ জুলাই) বাদ জুম্মা সিলেট নগরীর সেনপাড়াস্থ বিসমিল্লাহ জামে মসজিদ এবং দক্ষিণ বালুচরস্থ জামে মসজিদে পৃথক পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।

এতে সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদের মাতা মিসেস ছুফিয়া খাতুন চৌধুরীর মৃত্যুতে শুক্রবার গণমাধ্যমে পাঠানো পৃথক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান শোকপ্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতবৃন্দ মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমার আত্মার মাগফিরাত ও উনাকে আল্লাহ্ জান্নাতুল ফেরদৌস দান করেন সেই প্রার্থনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরদিকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতি সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার (৩০ জুন) বিকেল ৬টায় মিসেস ছুফিয়া খাতুন চৌধুরী বার্ধক্যজনিত কারণে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪