রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে মাছের আড়তে মানুষের জটলা, স্বাস্থ্যবিধি, লকডাউন উপেক্ষিত

সিলেটে ফনা তুলেছে মহামারী করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় সিলেটে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন।

করোনার সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের লকডাউন শেষে সোমবার (০৫ জুলাই) ফের বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও একসপ্তাহের জন্য।

কড়া লকডাউনের মাঝে সিলেটে আইনশৃঙ্খলাবাহিনীর কঠোরতাও যেনাে দমাতে পারছে না এসব অসচেতনা।

তবে সিলেট নগরীর সর্ববৃহৎ মৎস আড়ত কাজিরবাজারের ব্যাপারে বেখবর প্রশাসন। ছবিটি সোমবার (০৫ জুলাই) তোলা। দৃশ্যপট যেনাে জানান দিচ্ছে করোনা চাষের।

লকডাউনে স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা-বিক্রেতা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় থাকে মাছের আড়তে। সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে চলতে দেখা যায় মানুষকে।

সিলেটে গত কয়েকদিন থেকে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশন লকডাউন বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখলেও কাজীরবাজার মাছের আড়তে এখন পর্যন্ত কোন অভিযান পরিচালনা করা হয়নি। অথচ করোনা সংক্রমণ বাড়ায় সরকার কঠোর নির্দেশনা নির্দেশনা জারি লকডাউন ঘোষণা করে। এদিকে লকডাউন বাস্তবায়ন করার জন্য সিলেট মহানগরীসহ উপজেলাগুলো কঠোর নজরদারি করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সাথে সিলেটের মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোস্ট।

একটি সূত্র জানায়, সিলেটের কাজীরবাজারের মাছের আড়তে কর্মরত কয়েকজন সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। এরআগে কয়েকজন মাছ ব্যবসায়ীও আক্রান্ত হলেও এখন পর্যন্ত তারা সচেতন হননি।

সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, লকডাউন বাস্তবায়নে সরকারের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন। প্রতিদিনই অভিযান ও জরিমানা করা হচ্ছে। সিলেটের কাজীরবাজারের মাছের আড়তে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিসিক অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে মহানগরীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়েছে। সিলেটের কাজিরবাজার মাছের আড়তেও অভিযান চালানো হবে।

অনুসন্ধানে জানা গেছে, গত বছরের মার্চ থেকে এ বছরের ৫ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারের ৩৭ জন রয়েছেন।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৮ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের আরও ১ জনের প্রাণহানী হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২৫৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ৬১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ২৫৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৬৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ০৭৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১৮২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৮৫ জন, হবিগঞ্জের ৭ জন, মৌলভীবাজারে আরও ১৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৮৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৪০১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ৩২ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৪ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৯৬ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে আরও ১৫ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে মাছের আড়তে মানুষের জটলা, স্বাস্থ্যবিধি, লকডাউন উপেক্ষিত

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪