রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত ৩৮৭

সিলেটে বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত ৩৮৭
একদিনে সিলেটে চলতি বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ৩৮৭ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে ১৯১ জনই সিলেট জেলার। আজ মঙ্গলবার (০৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ৫৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্ত বাড়ার দিক থেকে এটাই চলতি বছরের সর্বোচ্চ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের ডা. নুরে আলম শামীম। তিনি জানান, করোনার ডেল্টা ভেরিয়েন্ট দেশের ৭৮ শতাংশ এলাকায় ছড়িয়েছে। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের ৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায় ৪০০ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৭ জন।   এতে বলা হয়, নতুন করে আক্রান্ত ৩৮৭ জনসহ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৭ হাজার ৩৫৪ জন। এর মধ্যে শুধু সিলেট জেলাতেই ১৮ হাজার ৬৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৩৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হন। সুস্থ হয়েছেন ২৪ হাজার ২১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৫০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৪৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২৬ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ১৯ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত ৩৮৭

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪