শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে র‌্যাব ও পুলিশের হাতে দুই মাদক কারবারি গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর ও বিমানবন্দরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি র‌্যাব ও পুলিশের মিডিয়া শাখা থেকে প্রেরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জৈন্তাপুরের সারিঘাট এলাকা থেকে ৪২০ পিস ইয়াবাসহ আলীম উদ্দিনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব।

সে উপজেলার নয়াগাত্তি গ্রামের পাখি মিয়ার ছেলে।

এদিকে সিলেটের বিমানবন্দর থানা পুলিশ ৩০ গ্রাম গাঁজাসহ ময়না নাথ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে কালাগুল উত্তর পাঠানগাঁও গ্রামের মৃত হল্লাদ নাথের ছেলে। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে বিমানবন্দর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সোমবার (৫ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দর থানাধীন পাঠানগাঁও নিজ বাড়ি থেকে ময়নাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে র‌্যাব ও পুলিশের হাতে দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২১

featured Image

সিলেটের জৈন্তাপুর ও বিমানবন্দরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি র‌্যাব ও পুলিশের মিডিয়া শাখা থেকে প্রেরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জৈন্তাপুরের সারিঘাট এলাকা থেকে ৪২০ পিস ইয়াবাসহ আলীম উদ্দিনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব।

সে উপজেলার নয়াগাত্তি গ্রামের পাখি মিয়ার ছেলে।

এদিকে সিলেটের বিমানবন্দর থানা পুলিশ ৩০ গ্রাম গাঁজাসহ ময়না নাথ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে কালাগুল উত্তর পাঠানগাঁও গ্রামের মৃত হল্লাদ নাথের ছেলে। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে বিমানবন্দর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সোমবার (৫ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দর থানাধীন পাঠানগাঁও নিজ বাড়ি থেকে ময়নাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪