রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ভারতে স্বাস্থ্যমন্ত্রীসহ পদত্যাগ করলেন দাপুটে ৯ মন্ত্রী

ভারতে স্বাস্থ্যমন্ত্রীসহ পদত্যাগ করেছেন দাপুটে ৯ জন মন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রী সভায় রদবদলের কয়েকঘন্টা পূর্বে স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধণ ও প্রতিমন্ত্রী অশ্বিন চৌবেসসহ দাপুটে নয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন।

আজ বুধবার (০৭ জুলাই) মন্ত্রিসভায় রদবদলের আগে হেভিওয়েট ওই মন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

গত মার্চের মাঝামাঝি থেকে ভারতে দৈনিক করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। পরে এপ্রিল-মে মাসে তা ভয়াবহ আকার ধারণ করে। পুরো এপ্রিল-মে থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখ থেকে ৪ লক্ষাধিক মানুষ। দৈনিক মৃত্যুর সংখ্যাও ছিল ৪ হাজারেরও বেশি।

এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে। চলমান এই সমালোচনার মধ্যেই পদত্যাগ বুধবার পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অশ্বিন চৌবে।

এছাড়া দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ারও পদত্যাগ করেছেন। এই তালিকায় আরও আছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌদা, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, ভোক্তা কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী রাও সাহেব ধানবে পাতিল এবং জলশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতে স্বাস্থ্যমন্ত্রীসহ পদত্যাগ করলেন দাপুটে ৯ মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২১

featured Image

ভারতে স্বাস্থ্যমন্ত্রীসহ পদত্যাগ করেছেন দাপুটে ৯ জন মন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রী সভায় রদবদলের কয়েকঘন্টা পূর্বে স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধণ ও প্রতিমন্ত্রী অশ্বিন চৌবেসসহ দাপুটে নয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন।

আজ বুধবার (০৭ জুলাই) মন্ত্রিসভায় রদবদলের আগে হেভিওয়েট ওই মন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

গত মার্চের মাঝামাঝি থেকে ভারতে দৈনিক করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। পরে এপ্রিল-মে মাসে তা ভয়াবহ আকার ধারণ করে। পুরো এপ্রিল-মে থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখ থেকে ৪ লক্ষাধিক মানুষ। দৈনিক মৃত্যুর সংখ্যাও ছিল ৪ হাজারেরও বেশি।

এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে। চলমান এই সমালোচনার মধ্যেই পদত্যাগ বুধবার পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অশ্বিন চৌবে।

এছাড়া দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ারও পদত্যাগ করেছেন। এই তালিকায় আরও আছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌদা, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, ভোক্তা কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী রাও সাহেব ধানবে পাতিল এবং জলশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪