সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জমির উদ্দিন প্রধানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জমির উদ্দিন প্রধান আজ বৃহস্পতিবার (০৭ জুলাই) ভোর ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মতামত