রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে ব্যাটারি চার্জ দিতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২১
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যাটারি চার্জ দিতে গিয়ে প্রাণ গেল সিফাত উল্ল্যাহ (১৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত সিফাত উল্ল্যাহ (১৮) উপজেলার ইসলামপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
গতকাল রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল।
স্থানীয় বাসিন্দা আল জাবের হোসেন জানান, সিফাত বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন। এ সময় সংযোগকৃত একটি ছেঁড়া তারে তাঁর হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন।
পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত