একদিনে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং সারাদেশে ২০৩ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে।
এ নিয়ে দেশে টানা ১৭ দিন করোনায় আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তির মৃত্যু দেখল বাংলাদেশ। সোমবার (১২ জুলাই) ২২০ জনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩ হাজার ৬৩১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ জন ১৬৭ জন।
এদিকে এদিকে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সিলেটে মারা গেছেন আরও ৫ জন। সেই সঙ্গে একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪০ জন।
সিলেটে করোনার এমন ভয়াবহ পরিস্থিতির মাঝেও বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে লকডাউন। চলাচল শুরু করবে গণপরিবহন ও খুলবে দোকানপাট।
এতে আগামী দিনগুলোতে সিলেটে করোনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
মতামত