রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শিথিল লকডাউনে পুরনো রূপে ফিরল সিলেট

শিথিল লকডাউনে পুরনো রূপে ফিরল সিলেট

দীর্ঘ ১৪ দিনের অবসর শেষে পুরনো রূপে ফিরেছে সিলেট নগরী। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সকল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরার দিনে দুর্ভোগও সঙ্গী হয়েছে নগরবাসীর।

লকডাউন শিথিল হওয়ার ফলে আজ থেকে খুলছে দোকানাপাট, শপিংমল। সেই সাথে চালু হয়েছে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস। তাই সকাল থেকে পুরো নগরীজুড়েই বেড়েছে মানুষের ভিড়। রাস্তায় বেড়েছে যান চলাচল। ফলে তৈরি হয়েছে যানজট। নগরীর প্রায় সব রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি। অফিস বা জরুরি কাজে যেতে রাস্তায় সীমাহীন যানজটের বিড়ম্বনায় পড়তে হয়েছে মানুষদের।রিক্সা, প্রাইভেট কার, মাইক্রোবাস, পণ্যবাহী যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, সুবাহনীঘাট এলাকায় তীব্র যানজট। নগরীর গুরুত্বপূর্ণ স্ট্যান্ড দক্ষিণ সুরমার কদমতলী, কুমারগাঁও, সুবাহানীঘাটসহ অন্যান্য স্ট্যাণ্ডে ঘরে ফেরা মানুষের চাপ দেখা গেছে।

ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, দীর্ঘদিন ঘর থাকা মানুষ বাইরে বের হয়েছে। সড়কে গাড়ি ও মানুষের চাপ বেড়ে যাওয়া হিমশিম খেতে হচ্ছে আমাদের। বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ি সিলেটে নগরীতে প্রবেশ করেছে। তাছাড়া পণ্যবাহী যানবাহনের চাপও রয়েছে।

এসব কারণেই সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সারাদিন এই অবস্থায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

উল্লেখ্য-পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার আট দিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ১ জুলাই এ বিধিনিষেধ জারি করা হয়েছিল। ফলে গণপরিবহন, অফিস-আদালত বন্ধ হয়ে যায়। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ চলবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিথিল লকডাউনে পুরনো রূপে ফিরল সিলেট

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪