শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
করোনায় আক্রান্ত এডভোকেট লুৎফুর রহমানঃ রেড ক্রিসেন্টের সুস্থতা কামনা
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২১
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (১৬ জুলাই) বাদ জুম্মা বিষয়টি নিশ্চিত করেছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।
সিলেটবাসীর কাছে তার আশু সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, যুব রেড ক্রিসেন্টসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে আগামীকাল শনিবার (১৭ জুলাই) বাদ যোহর তার আশু রোগমুক্তি কামনা করে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত