ছুরিকাঘাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায় শরিফ মিয়া (৩০) নামের এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত শরীফ শহরতলির শাহজিবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে ।
শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে পৌরশহরের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় শরীফকে ছটফট করতে দেখেন স্থানীয়রা। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে বলে জানায়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার পর পর শরীফ মারা যায়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন, হত্যাকাণ্ডের কারণ খোঁজ করা এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।
মতামত