শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঈদে সিলেটে যানজট নিরসনে সড়ককে ৫ ভাগে বিভক্ত
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২১
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগর এলাকায় যানজট নিরসনে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
নগর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোকে করা হয়েছে ৫ ভাগে বিভক্ত।
এ সব রাস্তার প্রতিবন্ধকতা দূর করতে প্রতিটি সড়কে দু’টি করে কুইক রেসপন্স টিম (কিউআরটি) কাজ করবে। প্রতিটি টিমে একজন সার্জেন্ট ও একজন কনস্টেবল দায়িত্ব পালন করবে।
গতকাল রোববার উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।
৫ ভাগে বিভক্ত এসব সড়ক হচ্ছে ১নং- সুরমা পয়েন্ট, মধুবন পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানা পয়েন্ট পর্যন্ত। ২নং সড়ক- মেন্দিবাগ, সুবহানীঘাট, নাইওরপুল, কুমারপাড়া, নয়াসড়ক ও জেলরোড পর্যন্ত। ৩নং সড়ক- সুরমা পয়েন্ট, তালতলা, জিতুমিয়া পয়েন্ট, লামা বাজার, রিকাবীবাজার, ওসমানী মেডিকেল ও নবাব রোড পর্যন্ত। ৪নং সড়ক- রোজ ভিউ পয়েন্ট, শিবগঞ্জ, নাইওরপুল, মিরাবাজার, টিলাগড় ও ইসলামপুর বাজার পর্যন্ত। ৫নং সড়ক- আম্বরখানা, সুবিদবাজার, পাঠানটুলা, মদিনা মার্কেট এবং কুমারগাঁও পর্যন্ত।
সভায় সভাপতির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ ট্রাফিক বিভাগে কর্মরত সকল সদস্যকে সরকারী বিধিমালা ও স্বাস্থ্যবিধি পালন করে আন্তরিকতা, দক্ষতা, সততা ও সহযোগিতামূলক মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
আসন্ন ঈদ-উল-আযহায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নগরবাসীকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার ও ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার আহবান জানান তিনি। ট্রাফিক সংশ্লিষ্ট যে কোন বিষয়ে ০১৯৬৬-৬০ ৬৬ ৩৬ নম্বরে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) আশিদুর রহমানসহ টিআইবৃন্দ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত