শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিশ্বম্ভরপুরে পানির দামে কুরবানির চামড়া বিক্রি

পানির চেয়েও কম দামে কুরবানির পশুর চামড়া বিক্রি হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে।

কুরবানির পশুর চামড়ার দাম কম থাকায় কোরবানিদাতাদের অনেকেই স্থানীয় মাদরাসায় দান করে দিয়েছেন।

এদিকে উপজেলাটিতে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ করেছে দু'টি প্রতিষ্ঠান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি প্রতিষ্ঠানই পেয়েছে আর্থিক সহযোগিতা।

বৃহস্প্রতিবার (২২জুলাই) উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানা যায়, যারা চামড়া সংগ্রহ করেছেন তারা নাম মাত্র মূল্যে তা পানির চেয়েও কম দামে বিক্রি করেছেন।আবার কেউ কেউ চামড়ার দাম কম থাকার কারণে সংগ্রহ করেন নি।

অভিযোগ আছে, শক্তিশালী সিন্ডিকেটের প্রভাবে কয়েক বছর ধরে কুরবানির পশুর চামড়ার দাম পাচ্ছে না বিক্রেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় গরুর চামড়া বিক্রি হয়েছে প্রকারভেদে ৬৫ ও ৭০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত। সুশীল সমাজ মনে করেন চামড়ার দাম কম থাকার কারণে বঞ্চিত হচ্ছে অসহায়-দুস্থ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা।

জামেয়া রফিকিয়া নতুন পাড়া উপজেলা সদর মাদ্রাসার মুহতামীম শায়খ আব্দুল আজিজ বলেন,প্রায় ১৫০ টি চামড়া সংরক্ষণ করা হয়েছে মাদ্রাসায়। জামেয়া হুসাইনিয়া দারুল উলুম চিনাকান্দি মাদ্রাসার শিক্ষক মাও.হাসসান আহমদ বলেন ২৭০ টি চামড়া সংরক্ষণ করা হয়েছে চিনাকান্দি মাদ্রাসায় এবং

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.সাদিউর রহিম জাদিদ (১০০০০) দশ হাজার টাকা প্রদান করেন সংরক্ষণের জন্য। সাতগাঁও জামেয়া ইসলামিয়া বাগুয়া মাদ্রাসার মুহতামীম মাও.আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী বলেন, ৩৬ টি চামড়া সংগ্রহ করে ২৭০০ টাকায় বিক্রি করা হয়। খরচ বাদে থাকবে ২০০০টাকা।মিয়ারচর পাঁচগাও হাজী ফর্সা মড়ল দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম মাও.মোস্তফা কামাল বলেন,১৭০০০টাকার চামড়া বিক্রি করেছি, খরচ বাদে থাকবে ১৪০০০টাকা

সরেজমিনে ঘুরে জানা যায়, কোরবানির চামড়া কিনতে মৌসুমি ব্যবসায়ীদের কোনো আগ্রহ না থাকায় মাদ্রাসার হুজুরদের খবর দিয়ে এনে কোরবানির পশুর চামড়া দান করেছেন অনেকেই।

উল্লেখ্য গত ঈদুল আজহায় চামড়া বিক্রি করতে না পারায় হাওর-বাওর,নদী-নালার পানিতে ও মাটিতে পুঁতে ফেলে দিয়েছিলেন অনেকেই।যার দরুন এ-সমস্ত স্থানে আবর্জনা ও দুর্গন্ধ সৃষ্টি হয়।

তাই এবার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।মাইকিং করে চামড়া সংরক্ষণে আর্থিক সহযোগিতার কথা জানানো হয় ।ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন ,চামড়া শিল্প দেশের অর্থনৈতিক একটি বড় শক্তি। যাতে করে কোরবানির পশুর চামড়া নষ্ট না হয় সে লক্ষ্যে বিশ্বম্ভরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মো-সাদিউর রহিম জাদিদ'র নির্দেশে মাইকিংয়ের মাধ্যমে ইউনিয়নবাসীকে চামড়ার সুষ্ঠু সংরক্ষণ ও পক্রিয়াজাতকরণের লক্ষ্যে

উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আশিকুজ্জামান'র মোবাইল ফোনে কল দেয়া হলে প্রথমে তিনি রিসিভ করেন নি পরবর্তীতে আবার কল দিলে মোবাইল নাম্বার টি (০১৭৮৩১০৩৯৪১) বন্ধ পাওয়া যায়।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.সাদিউর রহিম জাদিদ বলেন,'আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন চামড়া যাতে বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রেখেছি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর চামড়া -সুষ্ঠু সংরক্ষণ ও পক্রিয়াজাতকরণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জামেয়া রফিকিয়া নতুন পাড়া উপজেলা সদর মাদ্রাসা ও জামেয়া হুসাইনিয়া দারুল উলুম চিনাকান্দি মাদ্রাসায় ১০ হাজার করে ২০ বিশ হাজার টাকা প্রদান করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বম্ভরপুরে পানির দামে কুরবানির চামড়া বিক্রি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪