শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

নগরীতে এসএমপির কুইক রেসপন্স টিমের মহড়া

নগরীতে এসএমপির কুইক রেসপন্স টিমের মহড়া

কঠোর লকডাউনের ৭ম দিন (বৃহস্পতিবার) সিলেট নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কুইক রেসপন্স টিম।

ঈদের পর সরকার ঘোষিত কঠোর লকডাউনের সপ্তম দিনে আজ সিলেট নগরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছে মহানগর ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম।

বৃহস্পতিবার (২৯জুলাই) সকালে নগরীর বন্দরবাজার থেকে টিলাগড় হয়ে আম্বরখনা গিয়ে আবার বন্দরবাজারে সড়কে মহড়া দিয়ে আসে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম।

জানা যায়, মূলত দুইজন ট্রাফিক পুলিশ নিয়ে একটি করে দল গঠন করা হয়েছে। দশটি দলে ভাগ হয়ে তাই এই টিমে কাজ করছেন মোট বিশজন পুলিশ সদস্য।

করোনা সংক্রমনের উর্ধগতি ঠেকাতে মানুষজন যাতে ঘরের বাইরে বের না হয় তা নিশ্চিত করতেই মূলত নগরীতে টহলে নেমেছে মহানগর ট্রাফিকের কুইক রেসপন্স দলটি।

এছাড়া সারাদিন থেকেই পুলিশ,র‌্যাব, বিজিবি,সেনাবাহিনী বেশ কয়েকটি দল নগরের প্রধান প্রধান সড়ক গুলোতে টহল অব্যাহত রয়েছে।

সিলেটে লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

তিনি জানান, কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নগরীতে এসএমপির কুইক রেসপন্স টিমের মহড়া

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২১

featured Image

কঠোর লকডাউনের ৭ম দিন (বৃহস্পতিবার) সিলেট নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কুইক রেসপন্স টিম।

ঈদের পর সরকার ঘোষিত কঠোর লকডাউনের সপ্তম দিনে আজ সিলেট নগরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছে মহানগর ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম।

বৃহস্পতিবার (২৯জুলাই) সকালে নগরীর বন্দরবাজার থেকে টিলাগড় হয়ে আম্বরখনা গিয়ে আবার বন্দরবাজারে সড়কে মহড়া দিয়ে আসে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কুইক রেসপন্স টিম।

জানা যায়, মূলত দুইজন ট্রাফিক পুলিশ নিয়ে একটি করে দল গঠন করা হয়েছে। দশটি দলে ভাগ হয়ে তাই এই টিমে কাজ করছেন মোট বিশজন পুলিশ সদস্য।

করোনা সংক্রমনের উর্ধগতি ঠেকাতে মানুষজন যাতে ঘরের বাইরে বের না হয় তা নিশ্চিত করতেই মূলত নগরীতে টহলে নেমেছে মহানগর ট্রাফিকের কুইক রেসপন্স দলটি।

এছাড়া সারাদিন থেকেই পুলিশ,র‌্যাব, বিজিবি,সেনাবাহিনী বেশ কয়েকটি দল নগরের প্রধান প্রধান সড়ক গুলোতে টহল অব্যাহত রয়েছে।

সিলেটে লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

তিনি জানান, কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪