শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সাবেক অর্থমন্ত্রী মুহিতের অবস্থার উন্নতি: মৃত্যুর খবর গুজব

করোনা আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সফল অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক এমপি আবুল মাল আবদুল মুহিতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবীণ এই জননেতার মৃত্যুর খবরটি নিছক মিথ্যে গুজব ছড়ানো হয়েছে।

এ নিয়ে সিলেটের আওয়ামী লীগের প্রথম সারির নেতারা নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে দেশবাসীকে গুজবে কান না দেয়ার আহবান জানান।

সাবেক অর্থমন্ত্রী মুহিতের ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি পরিবারের বরাত দিয়ে বুধবার রাতে জানান, সাবেক অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

শুধু তাই নয়, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার মধ্যকার টি-২০ সিরিজের ২য় ম্যাচের খেলা উপভোগ করেছেন তিনি।

৮৭ বছর বয়সী মুহিতের নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার তেমন শারীরিক জটিলতা না থাকলেও শ্বাসকষ্টজনিত জটিলতার শঙ্কা এড়াতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্বজনরা।

এর আগে মুহিতের বাসার একজন গৃহকর্মীর করোনার সংক্রমণ ধরা পড়েছিল। এরপর বাসার সবার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় আবুল মাল আবদুল মুহিতের পাশাপাশি তার ছেলে শাহেদ মুহিতের শরীরেরও করোনা শনাক্ত হয়। শাহেদ এখন বাসায় আইসোলেশনে রয়েছেন। মুহিত ইতোমধ্যে করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন।

ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান তার ফেসবুক আইডিতে পোষ্ট করেছেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অর্থমন্ত্রী মুহিতের অবস্থার উন্নতি: মৃত্যুর খবর গুজব

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২১

featured Image

করোনা আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সফল অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক এমপি আবুল মাল আবদুল মুহিতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবীণ এই জননেতার মৃত্যুর খবরটি নিছক মিথ্যে গুজব ছড়ানো হয়েছে।

এ নিয়ে সিলেটের আওয়ামী লীগের প্রথম সারির নেতারা নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে দেশবাসীকে গুজবে কান না দেয়ার আহবান জানান।

সাবেক অর্থমন্ত্রী মুহিতের ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি পরিবারের বরাত দিয়ে বুধবার রাতে জানান, সাবেক অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

শুধু তাই নয়, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার মধ্যকার টি-২০ সিরিজের ২য় ম্যাচের খেলা উপভোগ করেছেন তিনি।

৮৭ বছর বয়সী মুহিতের নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার তেমন শারীরিক জটিলতা না থাকলেও শ্বাসকষ্টজনিত জটিলতার শঙ্কা এড়াতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্বজনরা।

এর আগে মুহিতের বাসার একজন গৃহকর্মীর করোনার সংক্রমণ ধরা পড়েছিল। এরপর বাসার সবার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় আবুল মাল আবদুল মুহিতের পাশাপাশি তার ছেলে শাহেদ মুহিতের শরীরেরও করোনা শনাক্ত হয়। শাহেদ এখন বাসায় আইসোলেশনে রয়েছেন। মুহিত ইতোমধ্যে করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন।

ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান তার ফেসবুক আইডিতে পোষ্ট করেছেন

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪