রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জাতীয় শোক দিবসে জাফলংয়ে বিজিবির খাদ্য বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থ সিলেটের সীমান্ত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বিজিবি।

সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম সীমান্ত ফাঁড়ীতে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ আহমেদ উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ৪৮ বিজিবি’র তামাবিল সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আব্দুর রহিম, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার তারিকুল ইসলাম সহ বিজিবি সদস্যরা।

সিলেটের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ আহমেদ জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি'র পক্ষথেকে হত-দরিদ্র অসহায় সীমান্ত বাসীর মাঝে এধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় শোক দিবসে জাফলংয়ে বিজিবির খাদ্য বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২১

featured Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থ সিলেটের সীমান্ত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বিজিবি।

সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম সীমান্ত ফাঁড়ীতে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ আহমেদ উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ৪৮ বিজিবি’র তামাবিল সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আব্দুর রহিম, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার তারিকুল ইসলাম সহ বিজিবি সদস্যরা।

সিলেটের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ আহমেদ জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি'র পক্ষথেকে হত-দরিদ্র অসহায় সীমান্ত বাসীর মাঝে এধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪