সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল ছিনতাই করে পালাতে গিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফততারকৃতরা হলো- সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে সামছুল ইসলাম (৩৭। বর্তমানে সে সুরমা গেইটের খিদিরপুরে বসবাস করতো।
এছাড়া অন্যজন হল- হবিগঞ্জ সদরের বাগের হাটি চারিনাও এলাকার মোঃ আশ্বাব উদ্দিনের ছেলে আক্তার মিয়া (৪০)। বর্তমানে সে নগরীর গোয়াইপাড়ায় তার শশুর ময়না মিয়ার বাসায় বসবাস করতো।
এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার গোপশহরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল অনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার গোয়ালগাঁও এর মৃত নুর মিয়ার মেয়ে রাফিয়া বেগম (৫২) দক্ষিণ সুরমা থানাধীন গোপশহরের জনৈক রাসেল মিয়ার ভূষি মালের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় ২ ছিনতাইকারী একটি পালসার মোটরসাইকেল(রেজিঃ নং-সিলেট-ল-১১-৫৮৯৫) যোগে পিছন দিক হতে এসে ভিকটিমের সামনে ব্রেইক করে। ভিকটিম কোন কিছু বুঝে উঠার আগেই মোটরসাইকেল হতে ছিনতাইকারী সামছুল ইসলাম নেমে একটি ছুরি বের করে ভিকটিমের বুকে ধরে গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার মূল্য অনুমান মূল্য ৩০ হাজার টাকা।
এসময় ছিনতাইকারীদ্বয় ফিল্মি ষ্টাইলে ভয় ও ত্রাস সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টাকালে ভিকটিম রাফিয়া বেগমের শোর-চিৎকারে আশে-পাশের লোকজনদের সহায়তায় দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টহল টিম ছিনতাইকারী দুজনকেই গ্রেফতার করে।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করা হয়েছে। নং-২০, তাং-২০/০৮/২০২১।
মতামত