রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

এডভোকেট লুৎফুর রহমানের বাসায় জাহাঙ্গীর কবির নানক

বর্ষিয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, গণপরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাসায় গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে লুৎফুর রহমানের বড়বাজারস্থ বাসায় যান তিনি।

জাহাঙ্গীর কবির নানকের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারা।

এসময় লুৎফুর রহমানের পরিবারের শোকাহত সদস্যদের সমবেদনা জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে তিনি নগরীর নয়াসড়কস্থ একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এডভোকেট লুৎফুর রহমানের বাসায় জাহাঙ্গীর কবির নানক

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২১

featured Image

বর্ষিয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, গণপরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাসায় গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে লুৎফুর রহমানের বড়বাজারস্থ বাসায় যান তিনি।

জাহাঙ্গীর কবির নানকের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারা।

এসময় লুৎফুর রহমানের পরিবারের শোকাহত সদস্যদের সমবেদনা জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে তিনি নগরীর নয়াসড়কস্থ একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪