শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দেড় বছর পর ২৫ অক্টোবর খুলছে শাবি

দেড় বছর পর ২৫ অক্টোবর খুলছে শাবি

করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর থেকে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলসমূহ।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাডেমিক কাউন্সিলের একাধিক নিশ্চিত করেছেন।

একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য জানান, আগামী ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলছে। পাশাপাশি হলসমূহও খুলে দেওয়া হবে। এতে ২৫ তারিখ মাস্টার্সের শিক্ষার্থীরা উঠবে এবং পর্যায়ক্রমে ৪র্থ বর্ষ, ৩য় বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবে।

এছাড়া সভায় পরীক্ষাসহ চলমান পরীক্ষা শেষ করা, সশরীরে ক্লাস চালু, সমন্বিত ভর্তি পরীক্ষা ফলাফল থেকে বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা ব্যবস্থায় ভর্তিতে সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেড় বছর পর ২৫ অক্টোবর খুলছে শাবি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২১

featured Image

করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর থেকে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলসমূহ।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাডেমিক কাউন্সিলের একাধিক নিশ্চিত করেছেন।

একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য জানান, আগামী ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলছে। পাশাপাশি হলসমূহও খুলে দেওয়া হবে। এতে ২৫ তারিখ মাস্টার্সের শিক্ষার্থীরা উঠবে এবং পর্যায়ক্রমে ৪র্থ বর্ষ, ৩য় বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবে।

এছাড়া সভায় পরীক্ষাসহ চলমান পরীক্ষা শেষ করা, সশরীরে ক্লাস চালু, সমন্বিত ভর্তি পরীক্ষা ফলাফল থেকে বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা ব্যবস্থায় ভর্তিতে সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪