শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে জলমহাল নিয়ে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৪০

সুনামগঞ্জে জলমহাল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার দিরাই উপজেলার মেঘনা বারোঘর জলমহাল নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রুহেদ মিয়া (৪৫) ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা বারোঘর জলমহালের দখলদারিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগের সহসভাপতি কাজল নূরের মধ্য বিরোধ চলে আসছিলো। সোমবার দুপুরে ভাটিপাড়া ইউনিয়নের চক্করের মাঠে প্রদীপ রায় গ্রুপের ভাটিপড়া গ্রামের শাহআলম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে কাজলনূর গ্রুপের রুহেদ মিয়া নিহত হয়।এছাড়াও উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন সুয়েদ মিয়া (৪০), জসিম( ২৮), ফয়জুল (৪২), অন্তর (২০), সুজানুর (২৫), ফাহিন রহমান (৩০), মিলন (২০), নাদের মিয়া (৩৫), ওয়াছিনুর (২৫), মেহেরাজ (২০), মরি (৩০), সানোয়ার(৩৫), আকবর (৩০), আনোয়ার হোসেন (৩০) প্রমুখ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি আজিজুর রহমান। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে জলমহাল নিয়ে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৪০

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২১

featured Image
সুনামগঞ্জে জলমহাল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার দিরাই উপজেলার মেঘনা বারোঘর জলমহাল নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রুহেদ মিয়া (৪৫) ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা বারোঘর জলমহালের দখলদারিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগের সহসভাপতি কাজল নূরের মধ্য বিরোধ চলে আসছিলো। সোমবার দুপুরে ভাটিপাড়া ইউনিয়নের চক্করের মাঠে প্রদীপ রায় গ্রুপের ভাটিপড়া গ্রামের শাহআলম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে কাজলনূর গ্রুপের রুহেদ মিয়া নিহত হয়।এছাড়াও উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন সুয়েদ মিয়া (৪০), জসিম( ২৮), ফয়জুল (৪২), অন্তর (২০), সুজানুর (২৫), ফাহিন রহমান (৩০), মিলন (২০), নাদের মিয়া (৩৫), ওয়াছিনুর (২৫), মেহেরাজ (২০), মরি (৩০), সানোয়ার(৩৫), আকবর (৩০), আনোয়ার হোসেন (৩০) প্রমুখ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি আজিজুর রহমান। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪