রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে মায়ের মৃত্যুর ৬ঘন্টার মাথায় ছেলেও না ফেরার দেশে
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২১
সিলেট নগরে মায়ের মৃত্যুর ৬ঘন্টার মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন ছেলেও।
হৃদয়বিদারক এ ঘটনা সোমবার (১৮ অক্টোবর) রাতে নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায় ঘটেছে। এতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক ছাত্রদল নেতা মুজিবুর রহমান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
মুজিবুর রহমান সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. লাকি আক্তার ও তরুণ সংগঠক মো. জালাল উদ্দিন শামীমের ভাই।
নিহত মা-ছেলের জানাজার নামাজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বাদ জোহর নগরীর ঘাসিটুলা লামাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত