সাম্প্রদায়িক সংহিসতার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ আয়োজিত হয়। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ও দেশব্যপী চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নানা ধরণের স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়।
দেশব্যপী বর্তমান অরাজকতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও শোক পালন করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছে তারাই এমন ন্যক্কারজনক ঘটনাগুলো ঘটিয়েছে।
বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে সে নৈতিক অবস্থান আজ হুমকির মুখে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সারাদেশে সর্বস্তরের জনগণকে সচেষ্ট থাকতে হবে’। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মতামত