শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিয়ানীবাজারে ডাকাতি করে ফেরার সময় চেকপোস্টে আটক ৩ ডাকাত

সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা বিয়ানীবাজারে ডাকাতি করে ফেরার সময় চেকপোস্টে ৩ ডাকাত আটকের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার চারখাই এলাকার ঘোলাঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।   গ্রেফতারকৃত ডাকাতরা হলো ওসমানীনগর উপজেলার খাদিমনগর গ্রামের আরফানুল্লাহর ছেলে খোকন রেজা (৩৬), সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর কালারুকার মৃত হাতিম আলীর ছেলে শফিকুল ইসলাম স্বপন (২৪) ও ছাতকের ঝাউয়া এলাকার বড়কাপন গ্রামের আব্দুল ওয়াদুদের পুত্র মোনায়েম (২৩)। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম এলাকায় ডাকাতি শেষে ফিরছিল ডাকাত দল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় কানাইঘাট থানায় ডাকাতির শিকার হওয়া বাড়ির গৃহকর্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারে ডাকাতি করে ফেরার সময় চেকপোস্টে আটক ৩ ডাকাত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২১

featured Image
সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা বিয়ানীবাজারে ডাকাতি করে ফেরার সময় চেকপোস্টে ৩ ডাকাত আটকের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার চারখাই এলাকার ঘোলাঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।   গ্রেফতারকৃত ডাকাতরা হলো ওসমানীনগর উপজেলার খাদিমনগর গ্রামের আরফানুল্লাহর ছেলে খোকন রেজা (৩৬), সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর কালারুকার মৃত হাতিম আলীর ছেলে শফিকুল ইসলাম স্বপন (২৪) ও ছাতকের ঝাউয়া এলাকার বড়কাপন গ্রামের আব্দুল ওয়াদুদের পুত্র মোনায়েম (২৩)। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম এলাকায় ডাকাতি শেষে ফিরছিল ডাকাত দল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় কানাইঘাট থানায় ডাকাতির শিকার হওয়া বাড়ির গৃহকর্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪