শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পূজামণ্ডপে হামলার প্রতিবাদে জৈন্তাপুরে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ’র বিক্ষোভ

দেশের বিভিন্নস্থানে পুজা মন্ডপে হামলার প্রতিবাদে সিলেটের জৈন্তাপুরে গণ-অনশন, অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও জৈন্তাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা সদরের বিজয় স্তম্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস। ছাত্র যুবঐক্য পরিদের সিনিয়র সহ-সভাপতি পাপলু দে ও সাধারণ সম্পাদক প্রনোদ দেব’র যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মনোজ কুমার সেন, বাংলাদেশ হিন্দু-বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল দেব, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, স্থানীয় সমাজসেবী আব্দুল মতিন শাহিন, মাস্টার বিজেন চন্দ্র দেব, রাজ কুমার শর্মা, জৈন্তাপুর পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শংকর দাশ, উপদষ্টা দূর্জয় বিশ্বাস, সহ-সভাপতি অধির চত্রুবর্তী, অমূল্য পাল, পুলিন সরকার, নিবারন দাশ, জৈন্তাপুর হিন্দু-বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সুভাস দাশ বাবলু, যুবলীগ নেতা নির্মল দেবনাথ, ছাত্র যুবঐক্য পরিষদের সহ-সভাপতি রতন দেব, খোকন দাশ, রবি চত্রুবর্তী প্রমুখ। সভায় বক্তারা বলেন ১৯৭১ সালে মহান স্বাধীনতার জন্য আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে রনাঙ্গণে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। আজ স্বাধীন দেশে ধর্ম পালনে আমরা নির্যাতিত। ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই শ্লোগান নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু কুমিল্লার বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীতে মন্দিরে হামলা এবং রংপুরে নিরীহ পরিবারে অগ্নিসংযোগ যা এই একটি স্বাধীন দেশে কোনত্রুমেই কাম্য নয়। সভায় বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি জোর দাবী করেন।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পূজামণ্ডপে হামলার প্রতিবাদে জৈন্তাপুরে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ’র বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪