শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বড় ভাইয়ের জন্য সিলেটবাসীর দোয়া চাইলেন মোমেন

বড় ভাই সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।   আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন-আমার বড় ভাই সাবেক সফল অর্থমন্ত্রী এখন সুস্থ আছেন। তবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। আপনারা সবাই তাঁর সুস্থতা ও দীর্ঘায়ূর জন্য দোয়া করবেন।   করোনাকালে কূটনৈতিক তৎপরতায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সফলতায় সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ড. মোমেন আরও বলেন-করোনাকালে কূটনৈতিক সফলতা আমার নয়, সরকার প্রধান জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা, স্বাস্থ্যমন্ত্রী এবং কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটিসহ সংশ্লিষ্ট সকলের অসামান্য অবদান রয়েছে।   বিশ্বের বহু শক্তিশালী দেশে মৃত্যুর সংখ্যার তুলনায় আমাদের দেশে একেবারেই কম।   জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমসহ সিলেট জেলা প্রেসক্লাবের সকল সাংবািদকবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বড় ভাইয়ের জন্য সিলেটবাসীর দোয়া চাইলেন মোমেন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২১

featured Image
বড় ভাই সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।   আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন-আমার বড় ভাই সাবেক সফল অর্থমন্ত্রী এখন সুস্থ আছেন। তবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। আপনারা সবাই তাঁর সুস্থতা ও দীর্ঘায়ূর জন্য দোয়া করবেন।   করোনাকালে কূটনৈতিক তৎপরতায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সফলতায় সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ড. মোমেন আরও বলেন-করোনাকালে কূটনৈতিক সফলতা আমার নয়, সরকার প্রধান জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা, স্বাস্থ্যমন্ত্রী এবং কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটিসহ সংশ্লিষ্ট সকলের অসামান্য অবদান রয়েছে।   বিশ্বের বহু শক্তিশালী দেশে মৃত্যুর সংখ্যার তুলনায় আমাদের দেশে একেবারেই কম।   জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমসহ সিলেট জেলা প্রেসক্লাবের সকল সাংবািদকবৃন্দ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪