রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার-গোলাপগঞ্জে নাহিদ
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২১
আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার।
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। মেধা ও মননশীলতার মাধ্যমে নতুন প্রজন্মকে জ্ঞাণে গুণে এগিয়ে নিতে কাজ করছে সরকার।
শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ মহামারী করোনাকালেও থেমে নেই সরকারের উন্নয়ন কর্মকান্ড।
রোববার দুপুরে ১কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার সাধারণ মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছে।
যখন সারা বিশ্ব করোনার তান্ডবে স্তম্বিত, ঠিক সেই মুহুর্তে জনসাধারণের কথা চিন্তা করে আওয়ামীলীগ সরকার উন্নয়নমুখী নানা কর্মকান্ড বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কাদির হাসনাত এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সাবেক ছাত্রনেতা এনাম হোসেন বাবলু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সদস্য রুহেল আহমদ রিপন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান, সাধারন সম্পাদক আফতার হোসেন, আওয়ামী লীগ নেতা মনজুর আহমদ, জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমদ, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারন সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারন সম্পাদক তুলন আহমদ প্রমুখ।
এদিকে একই দিন সকালে প্রায় ১কোটি টাকা ব্যয়ে উপজেলার বি কে স্কুল - আল-এমদাদ ডিগ্রী কলেজ-কটলিপাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাংসদ নুরুল ইসলাম নাহিদ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত