রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট সদরে নৌকার প্রার্থী যে চারজন

সিলেট সদরে নৌকার প্রার্থী যে চারজন
সিলেট সদর উপজেলার ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় শাহপরাণস্থ সদর উপজেলার হলরুমে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ৭নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হিরন মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: নিজাম উদ্দিন, হাটখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: মুশাহিদ আলী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক নিবাচনী কর্মকর্তার হাত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ। প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থীরা, আওয়ামী লীগ থেকে ইউনিয়ন নির্বাচনে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে অত্র ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেট সদরে নৌকার প্রার্থী যে চারজন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২১

featured Image
সিলেট সদর উপজেলার ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় শাহপরাণস্থ সদর উপজেলার হলরুমে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ৭নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হিরন মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: নিজাম উদ্দিন, হাটখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: মুশাহিদ আলী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক নিবাচনী কর্মকর্তার হাত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ। প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থীরা, আওয়ামী লীগ থেকে ইউনিয়ন নির্বাচনে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে অত্র ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪