রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে চাকরি পেলেন শাবির দুই শিক্ষার্থী
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২১
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
ওই দুই শিক্ষার্থীর নাম মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম. নাজিম উদ্দিন। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে ফেসবুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন নিয়োগপ্রাপ্ত দুই শিক্ষার্থী।
নিয়োগের বিষয়ে মওদুদ আহমেদ শাহরিয়ার বলেন, ফেইসবুকের ইউরোপের প্রধান অফিস লন্ডন থেকে গতকাল মেইলের নিয়োগপত্র পাঠিয়েছে। তারা জানতে চেয়েছে, লন্ডন ছাড়া ইউরোপের অন্য কোন অফিস জয়েন করতে চাই কী না। আমি লন্ডন অফিসে থাকার কথাই বলেছি।
মওদুদ আরও বলেন, তিনটা ধাপে ভাইবা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তিন নম্বর ধাপে ৪টা ভাইবা ছিল। যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা খুব কাজে দিয়েছে।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মওদুদ বলেন, ফেসবুকের মতো জনপ্রিয় একটা জায়গাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যারা ফেসবুক গুগলে চাকরী করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছে না। এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ প্রত্যয় ব্যক্ত করেন তিনি৷
অপর শিক্ষার্থী এম. নাজিম উদ্দীন সাংবাদিকদের বলেন, ২০১৪ সালে যখন পোগ্রামিং শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিলো পৃথিবীর টপক্লাস ইঞ্জিয়ারদের সাথে টেক জায়ান্টে জব করার। ভার্সিটি শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য।
নাজিম আরও বলেন, প্রথম কয়েকবার এপ্লাই করে ব্যার্থ ও হই। কিন্তু সবসময়ই নিজের উপর বিশ্বাস ছিলো। কখনোই মনোবল হারাই নি। অবশেষে এই বছর জুন মাসে ফেসবুক এবং গুগল থেকে যোগাযোগ করে ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রায় দুই মাসব্যাপী ৬ টা করে ইন্টারভিউ নেয় গুগল এবং ফেসবুক।
সবগুলো ইন্টারভিউ ভালো হওয়ার পর দুই কোম্পানি থেকেই অফার করে। সবকিছু বিবেচনায় আমি ফেসবুকের লন্ডন অফিসের অফার গ্রহণ করি। কোনো জটিলতা না থাকলে জয়েনিং আগামী ফেব্রুয়ারিতে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত