শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

র‍্যাবের অভিযানে বন্ধ হলো ভোজনবাড়ি রেস্টুরেন্ট

সিলেটের ভোজনপ্রিয় মানুষের আস্থা নির্ভর ভোজনবাড়ি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বন্ধ করে দিল র‍্যাব-৯। পঁচা-ভাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করে ভোজনবাড়ি হয়ে উঠে এক মানহীন প্রতিষ্ঠানে। যেখানে সময়ে সময়ে অভিযান চালিয়ে সতর্ক করেছিলেন সংশ্লিষ্টরা। এজন্য একাধিকবার জরিমানা গুনলেও যেন ভ্রূক্ষেপ নেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের। এবার অভিযান চালিয়ে তালা (সিলগালা) দিয়েছে র‍্যাব-৯। এসময় রেস্টুরেন্টের একজন ম্যানেজার ও একজন সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ায় হয়েছে বলে জানায় র‍্যাব। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আগত র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রেস্টুরেন্টটি বন্ধ করা হয়। বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর জিন্দাবাজার ভোজনভাড়ি রেস্টুরেন্টে অভিযান শুরু করে র‍্যাব-৯। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।   অভিযানে মিলে পচা ভাসি খাবার। এমনকি গত ২০১৯ সাল থেকে রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্সও নবায়ন করেনি কর্তৃপক্ষ। নেই রেস্টুরেন্টে খাবার পরিবেশন সংক্রান্ত কোনপ্রকার বৈধ কাগজপত্র। তাই সকল কিছু ক্ষতিয়ে দেখে কর্মীদের সরিয়ে দিয়ে রেস্টুরেন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। অভিযান শেষে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটি নিয়মিত অভিযান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখানে অভিযানে এসে আমরা খাদ্যের মানে ব্যাপক অনিয়ম পেয়েছি। এমন অনেক খাদ্য পেয়েছি যেগুলো দুই থেকে তিন দিন আগের। তাছাড়া ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন নেই, খাবার পরিবেশনের বৈধ কাগজপত্র নেই। সকল কিছু মিলে আমরা সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্টটি বন্ধ করে তাদেরকে সময় দিয়েছি। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের দুইজনকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাবের অভিযানে বন্ধ হলো ভোজনবাড়ি রেস্টুরেন্ট

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪